ঢাবিতে ‌‘যমুনা’র নেতৃত্বে হেদায়েত-বাশার

২৯ জুলাই ২০২৩, ০২:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো: হেদায়েতুল ইসলাম ও মো খায়রুল বাশার

মো: হেদায়েতুল ইসলাম ও মো খায়রুল বাশার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন (যমুনা)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো: হেদায়েতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো খায়রুল বাশার । তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

আরও পড়ুন: ঢাবির চতুর্থ মনোনয়ন ও মাইগ্রেশন তালিকা প্রকাশ সোমবার

গত শুক্রবার সংগঠনের সাবেক সভাপতি মোল্লা আবু শামীম ও সাধারণ সম্পাদক মো.জাহিদুল আলম (নয়ন) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

সাবেক সভাপতি মোল্লা আবু শামীম বলেন, আমরা আশাবাদী নবগঠিত এ কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।

সংগঠনের নব নির্বাচিত সভাপতি মো: হেদায়েতুল ইসলাম বলেন, আমাদের ওপর আস্থা রেখে সকলের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়েরা যে দায়িত্ব অর্পন করেছেন আমি সর্বাত্মক চেষ্টা করব শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সকলের একাত্ম অংশগ্রহণে  যমুনাকে আরো এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 

২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সিরাজগঞ্জের  শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬