ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রদল নেতার নাম 

০৯ আগস্ট ২০২৬, ০২:০৩ AM
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রদল নেতার নাম 

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রদল নেতার নাম  © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের চূড়ান্ত তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তির নাম থাকায় এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। 

চূড়ান্ত তালিকায় নাম রয়েছে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের কামাল হোসেনের ছেলে মো. মাসুম হাওলাদার। স্থানীয়ভাবে তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে একটি মাদক মামলায় পটুয়াখালীর আদালত মাসুম হাওলাদারকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে সাজা বাতিলের জন্য করা আপিলের এখনো শুনানি হয়নি। ফলে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রয়েছে।

এ অবস্থায় একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কীভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের চূড়ান্ত তালিকায় স্থান পেলেন?- তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত তালিকা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মাসুম হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

তবে তার আইনজীবী মিলন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘একটি মাদক মামলায় পটুয়াখালীর আদালত মাসুম হাওলাদারকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে সাজা বাতিলের জন্য করা আপিলের এখনো শুনানি হয়নি। ফলে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রয়েছে।’


স্থানীয় বাসিন্দা আবুল কালাম আব্দুস সালাম বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগ্যতা, রাজনৈতিক পরিচয় ও আইনগত বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। তালিকায় কোনো অনিয়ম থাকলে তা তদন্ত করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত।’

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি সালেহ আহমেদ বলেন, ‘আমরা মেধা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ দিয়েছি। এর মধ্যে কে ভালো মানুষ আর কে সাজাপ্রাপ্ত, তা জানার সুযোগ ছিল না। কেউ সুনির্দিষ্টভাবে প্রমাণ দাখিল করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬