ঢাবির চারুকলা ইউনিটে ভর্তির সাক্ষাৎকার আজ

২২ জুলাই ২০২৩, ০৮:২০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার আজ শনিবার (২২ জুলাই) অনুষ্ঠিত হবে। মেধাক্রম ১ থেকে ১৫০ পর্যন্ত শিক্ষার্থীদের চারুকলা অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয়  কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে-
ক. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

খ. এসএসসি পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, প্রশংসাপত্র।

গ. ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত শিক্ষার্থীর স্বাক্ষরসহ পছন্দ ফরমের কপি।

ঘ. যে সব প্রার্থী বিষয় মনোনয়ন পেয়েছে তাদের আগাম (১০০ টাকা/৫০০ টাকা) পরিশোধের রশিদ (শিক্ষার্থীর স্বাক্ষরসহ) ।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে। আগে চারুকলা ইউনিট অফিসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট (মুক্তিযোদ্ধা/উপজাতি/ওয়ার্ড/প্রতিবন্ধি কোটায়) জমা দিয়ে থাকলে পুনরায় ইউনিট অফিসে সাক্ষাৎকারে আসার প্রয়োজন নেই।

মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত পাঁচটি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে। চারুকলা ইউনিটের কোঅর্ডিনেটর অধ্যাপক নিসার হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের
  • ১৮ মে ২০২৬
স্কাউটে রাষ্ট্রপতি পদক পেলেন কুবি শিক্ষার্থী কিশোর কুমার
  • ১৮ মে ২০২৬
রেফারির ভুলেই শেষ নেইমারের বিশ্বকাপ স্বপ্ন!
  • ১৮ মে ২০২৬
হাবিপ্রবিতে কাঁচা আম-লিচু পাড়ার হিড়িক, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
  • ১৮ মে ২০২৬
এনসিপি থেকে সাগরকে বহিষ্কারের পর নতুন দায়িত্ব পেলেন দিনা
  • ১৮ মে ২০২৬
ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081