ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলছে © সংগৃহীত
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) প্রফেশনাল মাস্টার অব এডুকেশন এবং প্রাক্-মাস্টার অব এডুকেশন প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। এই দুই প্রোগ্রামে ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীরা ১১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইন ফরম পূরণের সময় শিক্ষাগত যোগ্যতার সব মার্কশিট ও সনদ আপলোড করতে হবে।
আবেদনের যোগ্যতা
* প্রাক্-মাস্টার অব এডুকেশন প্রোগ্রামে ভর্তিতে প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* প্রফেশনাল মাস্টার অব এডুকেশন প্রোগ্রামে ভর্তিতে প্রার্থীর ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রিসহ বিএড/বিএসএড/ডিপ-ইন-এড/ডিপিএড ডিগ্রি থাকতে হবে।
* শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে।
* চাকরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
আরও পড়ুন: ডুয়েটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ১২৯০ টাকা
আবেদন ফি
ভর্তি ফরমের মূল্য ১,৬০০/-(এক হাজার ছয় শ টাকা)। বিকাশের মাধ্যমে ০১৮৪১০১৩০১৩ নম্বরে জমা দিতে হবে এ টাকা।
প্রয়োজনীয় তথ্য
ভর্তির বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের www.du.ac.bd এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি–সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষা
১৪ জুলাই বেলা ১১টায় আইইআর ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি–সম্পর্কিত কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারবেন +৮৮০১৮৯০৩১৮১০৫ নম্বরে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
