ঢাবির ‘ক’ ইউনিটে কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

০৮ জুলাই ২০২৩, ০৮:৩০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোটায় ভর্তির সাক্ষৎকার আগামী মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. জিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু সকল কোটার শিক্ষার্থীদের সাক্ষৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ (উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র CARS ভবনের নিচ তলায়) অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটার মেধা ক্রম ১ থেকে ৬ হাজার এবং দুপুর সাড়ে একটা থেকে সাড়ে তিনটা থেকে ৬ হাজার ১ থেকে ১০ হাজার ৫ শত ৫৭ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজাতি ও দলিত কোটার মেধা ক্রম ১ থেকে ১ থেকে ১০ হাজার ৫ শত ৫৭, সকাল ১০টা থেকে ১১টা মেধা ক্রম ১ থেকে ১০ হাজার ৫ শত ৫৭ পর্যন্ত ওয়ার্ড কোটা এবং সকাল ১১টা থেকে মেধা ক্রম ১ থেকে ১০ হাজার ৫ শত ৫৭ পর্যন্ত প্রতিবন্ধী কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে: ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র. এসএসসি এবং এইচ.এস.সি. পরীক্ষার মূল গ্রেডশিট, ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম SIF শিক্ষার্থীর স্বাক্ষর সহ বিষয়সমূহের পছন্দক্রম ফরম (Choice Form) শিক্ষার্থীর স্বাক্ষরসহ এর কপি।

এ ছাড়া, স্বাক্ষাৎকারের সময় স্ব স্ব কোটার আবেদনের জন্য উল্লেখিত সকল সনদ ও প্রত্যয়ন পত্রের মূল কপি সাথে থাকতে হবে। সাক্ষৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে।

মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীকালে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে।

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence