ঢাবিতে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের কারণ জানালেন উপাচার্য

০৭ জুলাই ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ঢাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার (৭ জুলাই) কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান উদ্বোধনী বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে সব ধরণের জ্ঞান-বিজ্ঞানের গবেষনা, চর্চা ও বিকাশ হয়। বিজ্ঞান, প্রকৌশলবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, মানববিদ্যা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ সব সহশিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এগুলো বিবেচনায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩টি বিভাগের ফুটবল দল অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শাহজাহান আলী এবং কেন্দ্রর উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়াশুনার পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও খেলাধুলাসহ সহশিক্ষা কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রেখে উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উপাচার্য ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বিএনপি নেতাকে গুলির ঘটনায় ভাইকে ‘ফাঁসানো’র চেষ্টার অভিযোগ
  • ০৯ আগস্ট ২০২৬
যেকারণে অস্ট্রেলিয়া চলে যাওয়ার গোপন পরিকল্পনা করেছিলেন মেসি…
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির জার্সি পরে মাঠে নেমেছিলেন দে পল, গোল করে উৎসর্গ করলেন…
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে ফিরলেন মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
কারখানার শ্রমিক থেকে মেসির স্বপ্নের কারিগর, বাবা হোর্হে যেভ…
  • ০৯ আগস্ট ২০২৬
সারাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ
  • ০৯ আগস্ট ২০২৬