রাবিতে চান্স পাওয়া ইমনকে ল্যাপটপ দিলেন শিক্ষা উপমন্ত্রী

০৭ জুলাই ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ইয়াসিন খন্দকার ইমনের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

ইয়াসিন খন্দকার ইমনের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মো. ইয়াসিন খন্দকার ইমনকে ল্যাপটপ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার (৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের চশমা হিলের বাসভবনে শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেন তিনি।

এ সময় তার পাশে থাকার প্রতিশ্রুতিও দেন উপমন্ত্রী। ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন ইয়াসিন খন্দকার। সম্প্রতি তার দিনমজুর বাবা মো. হারুন উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সে সময় তিনি জানান, তার ছেলে প্রতিবন্ধী হয়েও রাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং গ্রাফিক্সের কাজ শিখে আউটসোর্সিং করতে চায়। তবে ল্যাপটপ কিনতে ৮০ হাজার টাকার প্রয়োজন, যা তার দেওয়া সম্ভব নয়। পরে উপমন্ত্রী তাকে ল্যাপটপ দেওয়ার  প্রতিশ্রুতি দেন।

নওফেল বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, দেশের সম্পদ। প্রয়োজন শুধু মমতা আর ভালোবাসার। বাংলাদেশকে এমনই এক বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তার নেতৃত্বে অটিজম আন্দোলনের ফলে অনেক অটিস্টিক শিশু মূলধারায় ফিরছে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রুপান্তর করার ভিশন নিয়েছেন, সে ভিশন বাস্তবায়নে ইমন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হয়ে এবং অন্য প্রতিবন্ধীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, ইমনের মো. হারুন প্রমুখ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬