ফুসফুসের সংক্রমণে না ফেরার দেশে রাবি শিক্ষার্থী ইয়াসির

০৭ জুলাই ২০২৩, ১০:০৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
মো. ইয়াসির আরাফাত

মো. ইয়াসির আরাফাত © ফাইল ছবি

ফুসফুসে ইনফেকশনে (সংক্রমণে) আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. ইয়াসির আরাফাত মারা গেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১০টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরাফাত দীর্ঘ দিন ধরে ফুসফুসে ইনফেকশন জনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাতে তার সহপাঠী সজিব খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরাফাত বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামে।

আরাফাতের চাচা আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই আরাফাতের ফুসফুসের সমস্যা ছিল।বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকবার মেডিকেলে গেছিল। তারপর বাসায় এসে ভারতে গেছিল, ঢাকা পিজি হাসপাতালেও গেছিল। সেখানে বলেছিল নিউমোনিয়া হয়েছে। তারপর কিছুদিন ভালোই ছিল। ঈদের ছুটির ১৫ দিন পর গেছিল ঢাকায়, তারপর বাসায় এসে ঈদের পরের দিন থেকে বুকের ব্যাথা। গতকাল ওর অক্সিজেনের সমস্যার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টায় তাকে আইসিইউতে নেয় ডাক্তার। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শোকের ছায়া নেমেছে। তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে সহপাঠী সাইফুল বলেন, আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কাছের একজন বন্ধুকে এভাবে হারাবো কল্পনাও করিনি।আমরা যারা রাজশাহীতে আছি আজ সকালে সবাই ওর বাসায় যাব।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. ফায়েক উজ্জামান  বলেন, আমাদের বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত ফুসফুসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার এই অকাল প্রয়াণ সত্যিই ভীষণ বেদনাদায়ক ও কষ্টের। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬