আরও দু’বছর বীমা সুবিধা পাবেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা

০৬ জুলাই ২০২৩, ০৪:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে বিদ্যমান গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি নবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নবায়নকৃত এ চুক্তিতে স্বাক্ষর করেন।

কোষাধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আগের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের আগামী দু’বছরের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা দেবে।

বিএনপি নেতাকে গুলির ঘটনায় ভাইকে ‘ফাঁসানো’র চেষ্টার অভিযোগ
  • ০৯ আগস্ট ২০২৬
যেকারণে অস্ট্রেলিয়া চলে যাওয়ার গোপন পরিকল্পনা করেছিলেন মেসি…
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির জার্সি পরে মাঠে নেমেছিলেন দে পল, গোল করে উৎসর্গ করলেন…
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে ফিরলেন মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
কারখানার শ্রমিক থেকে মেসির স্বপ্নের কারিগর, বাবা হোর্হে যেভ…
  • ০৯ আগস্ট ২০২৬
সারাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ
  • ০৯ আগস্ট ২০২৬