ঢাবির বাজেটের ৬৮ শতাংশের বেশি খরচ হবে বেতন-ভাতায়

২১ জুন ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবি

ঢাবি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার বাজেট থেকে ৭২৪ কোটি ১২ লাখ টাকা ব্যয় হবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন খাতে। যা মোট ব্যয়ের ৬৮ দশমিক ২৯ শতাংশ।

বুধবার (২১ জুন) বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বার্ষিক অধিবেশন শুরু হয়। ওই অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দীন আহমেদ। এছাড়া অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

কোষাধ্যক্ষ উত্থাপিত বাজেটে দেখা যায়, এবারের মূল বাজেট ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকা। এর মধ্যে বেতন-ভাতা এবং পেনশন বাবদ ব্যয় হবে ৭২৪ কোটি ১২ লাখ টাকা, গবেষণা মঞ্জুরি খাতে ১৫ কোটি ৫ লাখ টাকা, অন্যান্য অনুদান বাবদ ৩৩ কোটি ৭৪ লাখ টাকা, পণ্য ও সেবা খাতে ২০৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা এবং মূলধন খাতে ব্যয় হবে ৩২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকা।

আরও পড়ুন: নীলক্ষেত মোড় ছাড়েনি আন্দোলনকারীরা, এলাকাজুড়ে তীব্র যানজট

৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিমক) দিবে ৭৬৮ কোটি ৮০ লাখ টাকা আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা। যা শিক্ষার্থীদের থেকে ফি, ভর্তি ফর্ম বিক্রি, বেতন ভাতাদি থেকে কর্তন, সম্পত্তি এবং বিবিধ থেকে আয় হবে। সে হিসেবে বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৬০ কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা যা প্রাক্কলিত ব্যয়ের ৬ দশমিক ৫৮ শতাংশ।

বাজেটে ঘাটতির বিষয়ে কোষাধ্যক্ষ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। কাজেই নিজস্ব তহবিল থেকে ঘাটতি মেটানো সম্ভব হবে না। প্রতি বছর এভাবে তহবিলের ঘাটতি হলে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন কষ্টসাধ্য হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের নতুন নতুন খাত খুঁজে বের করতে হবে অথবা সরকারের কাছ থেকে বিশেষ অনুদান চাওয়া যেতে পারে।

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ …
  • ০৯ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬