টানা বর্ষণে গাছ পড়ে চবিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

১৮ জুন ২০২৩, ০৮:০৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
চবিতে গাছ ভেঙে বিদ্যুতের লাইনে পড়েছে

চবিতে গাছ ভেঙে বিদ্যুতের লাইনে পড়েছে © টিডিসি ফটো

টানা বর্ষণের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাছ উপড়ে পড়ে বিশ্ববিদ্যালয় লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার  (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশ ফাঁড়ির গলির মুখের সড়কে বট গাছ উপড়ে পড়ে। ফলে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।

রিয়াজ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা সোহরাওয়ার্দী হল থেকে আগুন দেখতে পেয়ে দৌঁড়ে আসি। বটগাছটি বিদ্যুতের তারের ওপর পড়ায় পর পর দু’বার আগুন জ্বলে উঠে। পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ নেই। কবে আসবে সেটাও নিশ্চিতও নয়। 

মোরশেদ নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বটগাছটি বিদ্যুতের খুঁটিতে পড়ায় যেভাবে আগুন লেগেছিল, আমি ভয় পেয়েছি। প্রক্টরকে বিষয়টি অবগত করেছি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে যোগাযোগ করা হলে তারা জানান, বিদ্যুৎ অফিসের এক লাইনম্যান গুরুতর আহত হয়ে মৃত্য শয্যায় আছে। বিষয়টি আমরা তাদের জানিয়েছি। তারা দেখবে বলে আশ্বস্ত করেছে।

উল্লেখ্য, টানা বর্ষণের ফলে বিশ্ববিদ্যালয় এলাকার কাটা পাহাড় সড়কে বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দেয়। তা মেরামত করার সময় বৈদ্যুতিক শক খেয়ে রাত ১০টার দিকে ওমর ফারুক নামের এক লাইনম্যান খুঁটি থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে, যা বললেন আইনমন্ত্রী
  • ২৫ জুলাই ২০২৬
টয়লেটে বারবার গেলেই কমবে ওজন, ভাইরাল ট্রেন্ড নিয়ে চিকিৎসকদে…
  • ২৫ জুলাই ২০২৬
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি লক্ষ্যমাত্র…
  • ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯ ভুল ও অসংগতি
  • ২৫ জুলাই ২০২৬
ইউরোপের শীর্ষ ১৩ স্কলারশিপ, দেখুন আবেদনের সময়সীমাসহ বিস্তা…
  • ২৫ জুলাই ২০২৬
দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২৫ হ…
  • ২৫ জুলাই ২০২৬