নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে দৃশ্যমান পরিবর্তন আনবো: রাশেদ খাঁন

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ PM
 রাশেদ খাঁন

রাশেদ খাঁন © সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ উপজেলা ও সদর উপজেলার চারটি ইউনিয়ন) ঘিরে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে এ জনসভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। এ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদ থেকে আগত প্রার্থী রাশেদ খাঁন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাশেদ খাঁন বলেন, 'আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনবো। কোনো রাস্তাই কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিকের মৌলিক সেবা নিশ্চিত করা হবে।'

তিনি ৫ আগস্টের পর হাটবাজার দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের হুঁশিয়ারি দিয়ে বলেন, 'চাঁদাবাজির রাজনীতি আর চলবে না। যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি করেছে, তাদের এই এলাকায় কোনো ঠাঁই হবে না।'

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। বিএনপির কাছে আপনারা শতভাগ নিরাপদ।'

ধানের শীষ প্রতীককে তারেক রহমানের আমানত উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, 'এই প্রতীকের নাম ভাঙিয়ে কেউ যদি মিথ্যা বলে ফায়দা লুটতে চায়, তাহলে জনগণই তাকে ঝাঁটিয়ে বিদায় দেবে।'

স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, 'দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করলেও যদি মানসিকতার উন্নয়ন না হয়, তাহলে সে মানুষ মানুষের মতো আচরণ করতে পারে না। যারা অভিনয় করে ভোট চাইবে, তাদেরও জনগণ প্রত্যাখ্যান করবে।'

জনসভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমাবেশ শুরুর আগেই কালীগঞ্জ শহরের বিভিন্ন এলাকা হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে। জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, 'ধানের শীষকে বিজয়ী করতেই হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেবেন। দেশের উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।'

এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, বিএনপি নেতা আব্দুল আলিম, মোজাম্মেল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9