এগারো দলীয় জোট নিয়ে রাশেদ প্রধানের ৫ উত্তর

০৫ জানুয়ারি ২০২৬, ১০:০৯ PM
রাশেদ প্রধান

রাশেদ প্রধান © টিডিসি সম্পাদিত ও সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। 

আজ সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আমার ফেসবুক একাউন্টে যে বিষয়গুলো আলোচিত। তার উত্তর- ঐক্য এখনও ভাঙ্গে নাই। ৮ দল, ১১ দলে রূপান্তর হয়েছে; ঐক্যের অভিভাবক এবং নেতা, আমীরে জামায়াত এবং পীর সাহেব চরমোনাই যেকোনো সংকট, আলোচনার মাধ্যমেই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ; চুড়ান্ত ৩০০ আসনের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

এছাড়া প্রার্থিতা যাচাই-বাছাইকে কেন্দ্র করে কিছু আসনে প্রশাসনের একচোখা নীতি পরিলক্ষিত হয়েছে। যা মোটেও লেভেল প্লেইং ফিল্ড-এর বার্তা দিচ্ছে না এবং পঞ্চগড়ের দুটি আসনে আমার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আগামীকাল ০৬ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।

আমাকে যারা ভালোবাসেন এবং আমাকে যারা ঘৃণা করেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া। জাযাকাল্লাহ খাইরান।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬