ঢাবিতে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ

১৭ জুন ২০২৩, ০৮:১৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সকল ইউনিটে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয় সমূহের তালিকা ও সমন্বিত অবস্থা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা পাওয়া যাবে। শিক্ষার্থীদের লগইন করে এ তালিকা দেখতে হবে।

ওয়েবসাইটে এক নোটিশে বলা হয়েছে,২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য বিষয়সমূহ জানতে লগইন করে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ মেনুতে ক্লিক করতে হবে।

এর আগে প্রকাশিত নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থী যে কয়টি ইউনটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে সব ইউনিটের নির্দেশিকায় উল্লিখিত ভর্তির শর্তানুযায়ী ভর্তিযোগ্য সকল বিষয়ের তালিকা থেকে শিক্ষার্থীকে বিষয়ের পছন্দক্রম দিতে হবে। ফরম পূরণ করার পূর্বেই নির্দেশিকায় উল্লিখিত বিষয়গুলোতে ভর্তির শর্তাবলী ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয় তালিকা অনুযায়ী বিষয়ের ক্রম তৈরি করে (খসড়া) রাখা প্রয়োজন।

সেক্ষেত্রে অনলাইনে একসাথে অনেকগুলো বিষয়কে সহজভাবে ক্রমানুসারে সাজানো যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ১৬ জুন বিকেল ৪টা হতে ওয়েবসাইটে একটি সমন্বিত ফলাফল ও ভর্তিযোগ্য বিষয়ের তালিকা শিক্ষার্থীর ড্যাশবোর্ডে পাওয়া যাবে। এ তালিকা প্রিন্ট করে সেখানে খসড়া করে অনলাইনে বিষয়ের পছন্দক্রম সহজভাবে দেয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবে। আগামী ১৮ জুন বিকেল সাড়ে ৩টা থেকে ৬ জুলাই রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত দেওয়া যাবে।

জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্…
  • ৩০ মার্চ ২০২৬
ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত: বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের…
  • ৩০ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশন ও বাস সার্ভিসে অনিয়ম, ভ্রাম্যমাণ আ…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধজনিত অনিশ্চয়তার মধ্যেই এশিয়ার বাজারে পতন
  • ৩০ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচু…
  • ৩০ মার্চ ২০২৬
রাজবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence