ঢাবির ৫ প্রবেশপথে সিকিউরিটি বক্স চালু

১৬ জুন ২০২৩, ০৫:০৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
উদ্বোধনরত ভিসি

উদ্বোধনরত ভিসি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে ৫টি ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার (১৬ জুন) পলাশী মোড়ে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে এ ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’-এর উদ্বোধন করা হয়।

এসময় ড. মো. আখতারুজ্জামান ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। 

আরও পড়ুন: নীতিমালা পরিবর্তনের পর বেসরকারি মেডিকেল ভর্তিতে ফের বিজ্ঞপ্তি

এসব সিকিউরিটি বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এবং সংশ্লিষ্ট অন্যান্যরা।

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬