ঢাবির সাত শিক্ষার্থী পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড

১২ জুন ২০২৩, ১২:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
ঢাবির সাত শিক্ষার্থী পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড

ঢাবির সাত শিক্ষার্থী পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাত শিক্ষার্থীকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন তারা। 

রোববার (১১ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রাইজ মানি হিসেবে ৩ লাখ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।  

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ এ নির্বাচিত সাত শিক্ষার্থী হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রুবাইয়াত হাসান শাওন, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের রাসমিয়া নার্গিস রিদা, যোগাযোগ বৈকল্য বিভাগের সাদিয়া তাজমিন, লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজনীন আক্তার মুনমুন, ফলিত পরিসংখ্যান বিভাগের প্রিয়াম সাহা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নূর-ই-লুবনা আশা এবং ফলিত রসায়ন বিভাগের সাদিত বিহঙ্গ মালিথা।

এরআগে, গত ১৯ মে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালকের দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুন নূর মোহম্মদ আল ফিরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়।  

আরও পড়ুন: জিপিএ-৫ না পেলেও ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম জিলহাজ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর ১৬টি অধিক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের উন্মুক্ত আবেদনের প্রেক্ষিতে প্রতিযোগিতার মাধ্যমে ২২জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো।

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬