সার্ভিস এক্সপার্ট নিয়োগে আবেদন চলছে ওয়ালটনে © টিডিসি সম্পাদিত
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফ্যান বিভাগে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে ১০ কর্মী নিয়োগে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;
পদের নাম: সার্ভিস এক্সপার্ট;
বিভাগ: ফ্যান;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়
অন্যান্য সুযোগ-সুবিধা: পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ বোনাস, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, উৎসব বোনাস বছরে ২টি, বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ বিল, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ন্যূণতম ১৮ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আবেদনের যোগ্যতা: ফ্যান সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের সার্ভিস এক্সপার্ট হতে হবে;
আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম