ভাষা শহীদ বরকতের ম্যুরাল স্থাপন করলো ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

১১ জুন ২০২৩, ০৯:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের করিডরে বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভাষা শহীদ আবুল বরকতের স্মরণে একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে। 

আজ রবিবার (১১ জুন) ঢাবির সামাজিক বিজ্ঞান ভবনের চার তলায় নির্মাণ কাজ শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের করিডোরে ম্যুরালটি স্থাপন করা হয়। বিভাগীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (১২ জুন) দুপুর ১২টায় ম্যুরালটি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।

এবিষয়ে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. তাসনিম আরিফা সিদ্দিকী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি বিভাগীয় চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই আমার একটা চিন্তা ছিলো, আমি ভাষা শহীদ আবুল বরকতের একটা মনুমেন্ট তৈরি করবো। যেহেতু তিনি আমাদেরই শিক্ষার্থী ছিলেন। তারই ধারাবাহিকতায় সিটি ব্যাংকের অর্থায়নে কাজটি গতকালই সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে আমাদের উপাচার্য স্যারসহ সকল শিক্ষকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি।

উল্লেখ্য, ভাষা শহীদ আবুল বরকতের প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয় বাবলা বহড়া প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ১৯৪৫ সালে তালিবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৪৭ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ভারত বিভাগের পর ১৯৪৮ সালে তার পরিবার ঢাকায় চলে আসে। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে চতুর্থ হয়ে স্নাতক সম্পন্ন করেন এবং একই বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন। তিনি ছিলেন একজন বাঙালি ভাষা আন্দোলন কর্মী যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে ১৯৫২ সালে পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহাদাত বরণ করেন।

১ অক্টোবর জয়েনিং জন্য আব্বা মসজিদে মিলাদ দিছে, কিন্তু উনি …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠো…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬