বাবা বর্গাচাষী, মা হারা সারজানা ঢাবির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়

১১ জুন ২০২৩, ০৯:৩৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন সারজানা আক্তার

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন সারজানা আক্তার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সারজানা আক্তার। তবে এ সাফল্য পাওয়ার পথটা মোটেও সহজ ছিল না তার। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন মাকে হারান। পড়ালেখার খরচ জোগাড় করতে পারছিলেন না বর্গাচাষি বাবা। মেধাবৃত্তির টাকায় পড়াশোনা চলেছে।

অভাবের মধ্যেও এ সাফল্য পাওয়া সারজানার বাড়ি সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পান এইচএসসিতে। সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পান জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও।

বাবা মো. জহুরুল আলম জমি বর্গা নিয়ে পাহাড়ে পেয়ারা, আমলকীসহ ফলের বাগান করে সংসার চালান। তিনি বলেন, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় হওয়ায় তিনি খুশি। তবে পড়ালেখার খরচের জোগানো তাঁর পক্ষে সম্ভব নয়। এ জন্য দুশ্চিন্তা কাটছে না তার।

আরো পড়ুন: ভর্তি পরীক্ষায় প্রথম প্রান্তের পরিবারে চার ক্যাডার, নিজে যেতে চান প্রশাসনে

প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেয়েছিলেন সারজানা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বৃত্তির টাকায় লেখাপড়ার খরচ মিটিয়েছেন। তাদের আধা পাকা ঘরের ওপর টিনের চালে জং ধরেছে। ঘরের ভেতরে যাতে পানি না পড়ে, সে জন্য টিনের চালে পলিথিন দিয়ে ঢেকে রাখা।

সারজানা আক্তার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি করে ইউনিটে ভর্তি পরীক্ষা দেন তিনি। সব ক’টিতে উত্তীর্ণ হয়েছেন। আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তিনি। বলেন, অভাবের মধ্যেও বাবা পড়ালেখায় উৎসাহিত করেছেন। তাঁর শিক্ষক হিমেল শর্মা ও রবিউল হোসেন টাকা ছাড়াই প্রাইভেট পড়িয়েছেন তাকে।

শিক্ষকদের বদলি নিয়ে সভায় বসতে যাচ্ছে মন্ত্রণালয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬