শিক্ষায় বরাদ্দ কমানোর প্রতিবাদে ঢাবিতে অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ

০৯ জুন ২০২৩, ০৯:০১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
শিক্ষায় বরাদ্দ কমানোর প্রতিবাদে ঢাবিতে অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ

শিক্ষায় বরাদ্দ কমানোর প্রতিবাদে ঢাবিতে অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ © টিডিসি ফটো

২০২৩-২৪ অর্থবছরে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেসময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। 

বিক্ষোভ সমাবেশে দপ্তর সম্পাদক অরুপ দাস শ্যামের পরিচালনায় ও সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা খাতে যথাক্রমে মোট জিডিপির ২.০৮ ভাগ এবং ১.৮৩ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছিল।  বর্তমান অর্থবছরে সেটা কমে দাঁড়িয়েছে ১.৭৬ শতাংশে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে যুক্ত করে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে। 

‘‘বরাদ্দকৃত এই টাকার একটা বড় অংশই অবকাঠামোগত ব্যয় এবং বেতন ভাতা দিতে যাবে। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের ধারক ফ্যাসিবাদী আওয়ামী সরকার একদিকে সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে চলছে, বৈদেশিক ঋণ নিয়ে উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি ধ্বংস করছে, যা লুটপাটের ক্ষেত্র তৈরি করছে। একই সাথে জনগণের ঋণের বোঝা বাড়িয়ে চলেছে।’’

আরও পড়ুন: বাজেটে বরাদ্দ বেড়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায়

বক্তারা আরও বলেন,  উচ্চ শিক্ষায় নব্য উদারবাদী নীতি প্রণয়নের দ্বারা শিক্ষার বাণিজ্যিকীকরণকে তরান্বিত করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পুঁজির স্বার্থ রক্ষার্থে বিশ্বব্যাংক-আইএমএফের পরামর্শে আওয়ামী সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি সহ বিভিন্ন সেবা খাতে ভর্তুকি কমাচ্ছে। শিক্ষা নিয়ে সরকরের যে দর্শন সেটার প্রকাশ ঘটেছে বাজেটে। 

বক্তারা বলেন, ক্রমাগত শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বেসরকারীকরণের মধ্যে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার অধিকার হরণ করতে চায় সরকার। এই বাজেট প্রত্যাখ্যান করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ এবং জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে।

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬