ঢাবির শান্তি ও সংঘর্ষে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির সুযোগ

০৭ জুন ২০২৩, ০৮:৫৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০২৩ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস্ প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।। আগামী ৪ জুলাইয়ের মধ্যে আবেদনের করতে হবে।

আবেদনের যোগ্যতা
১ বছর ৮ মাস মেয়াদি এ কোর্সে ভর্তির আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ–২ দশমিক ৫০–এর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ওয়েবসাইটে www.du.ac.bd/body/PCE এ প্রোগ্রামটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

পরীক্ষা কবে হবে
৭ জুলাই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের ভাইভার মাধ্যমে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। আগমী জুলাই মাসের ২য় সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার একমাত্র পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগটি ৮ জুন ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। বিভাগটিতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শান্তি, সংঘর্ষ, নিরাপত্তা ও মানবাধিকার বিষয়াদি সম্পর্কে বিস্তৃতভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করা হয়। এই বিভাগ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এমফিল এবং পিএইচডি ডিগ্রিও প্রদান করে থাকে। এছাড়াও বিভাগটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থাসমূহের সাথে যৌথভাবে গবেষণার কাজ করে থাকে।

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence