‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ পেলেন রাবি শিক্ষার্থী বিবেক মোর

০৭ জুন ২০২৩, ০৯:২০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
বেস্ট পেপার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন বিবেক মোর

বেস্ট পেপার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন বিবেক মোর © টিডিসি ফটো

‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেকনোলজি, বিজনেস অ্যান্ড জাস্টিজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী বিবেক মোর। সম্মেলনে বিজনেস অনুষদে স্টুডেন্ট ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পান।

বিবেক মোর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাস্টার্সের শিক্ষার্থী। তিনি একই প্রতিষ্ঠান থেকে ফাইনান্স মেজরে বিবিএ পাশ করেন। বিবেকের গবেষণা প্রবন্ধে কো-অথর হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. সালমা বানু।

আরো পড়ুন: বউয়ের ভাগ্নিকে যেভাবে ‘মেয়ে’ বানালেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

৫ ও ৬ জুন দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। জাপান, নেপাল, মালয়েশিয়াসহ দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষকেরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে ১৮৩টি জমা পড়া গবেষণা প্রস্তাবের সারাংশের মধ্যে যাচাই বাছাই করে ১২৭ জন অথরের ৯২টি গবেষণা সারাংশ উপস্থাপিত হয়েছে।

এ বিষয়ে বিবেক মোর বলেন, জীবনের প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম, এবং এতেই এমন একটি অর্জন আমার জন্য অনেক আনন্দের। আমি কৃতজ্ঞতা জানাই আমার সুপারভাইজার ড. সালমা বানু ম্যাডামকে যিনি আমার এ অর্জনের সমঅংশীদার। এ অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পেরে আমি গর্বিত।

ট্যাগ: রাবি
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ
  • ০৯ আগস্ট ২০২৬