ইকরামের যৌন নিপীড়নের শিকার জাবির ৭ ছাত্রী!

০৭ জুন ২০২৩, ০৬:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
ইকরাম হোসেন প্রান্ত

ইকরাম হোসেন প্রান্ত © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)  ৭ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইকরাম হোসেন প্রান্ত নামে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র।

বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটির প্রধান অধ্যাপক জেবউন্নেসা বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, অভিযুক্ত ইকরাম হোসেনের বিরুদ্ধে কয়েকজন নারী শিক্ষার্থী অভিযোগ দিয়েছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত করে বহিষ্কারের সুপারিশ করেছিলাম। ওই শিক্ষার্থী তার দায় স্বীকার করেছিলেন। আমাদের সুপারিশে সিন্ডিকেট তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে গত ১৫ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার আদেশ দেওয়া হয়। 

রহিমা কানিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ৭ ছাত্রী ইকরাম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৩(২)(খ) ধারা অনুযায়ী তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না।

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ
  • ০৯ আগস্ট ২০২৬