প্রক্সিকাণ্ডে জড়িত রাবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার 

০৭ জুন ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হওয়া এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৭ জুন) রেজিস্টার অধ্যাপক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। 

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম স্বপন হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার প্রথম শিফটে কৃষি অনুষদের একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে তানভীর আহমেদে নামের একজনের পরিবর্তনে প্রক্সি দিতে গিয়ে আটক হন স্বপন হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গত ৩০ মে কৃষি অনুষদের  একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে সকাল ৯-১০ টার শিফটে প্রকৃত শিক্ষার্থী তানভীর আহমেদ রোল (২৪০৯৬) এর হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী প্রক্সি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কারণে শিক্ষার্থী মো. স্বপন হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কীনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিএনপির ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে উপসচিব
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬