ছেলের খরচে ২৯ দিনের ছুটিতে আমেরিকা যাচ্ছেন রাবি উপাচার্য!

০৬ জুন ২০২৩, ০১:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার

অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ছেলের খরচে ২৯ দিনের ছুটিতে আমেরিকা যাচ্ছেন। ছেলে ও ছেলের পরিবারের সঙ্গে দেখা করতে আগামী ৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। তাঁর অবর্তমানে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।

সোমবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, আগামী ৯ জুন উপাচার্য তার ছেলে ও ছেলের পরিবারের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে তিনি ৭ জুলাই পর্যন্ত ২৯ দিন অবস্থান করবেন।

আরও পড়ুন: ১২ ঘন্টা পর সচল রাবির সার্ভার

আদেশে আরও বলা হয়েছে, এই ছুটিতে ব্যক্তিগত ভ্রমণ সংক্রান্ত সব ব্যয় উপাচার্যের ছেলে বহন করবেন। এতে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয়ের আর্থিক কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের হাতে ৫ জেলে অপহরণ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬