জাবিতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ শিক্ষার্থী

০৫ জুন ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য পাঁচ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনিত করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে সংবাদ সম্মেলনে মনোনীত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক। তবে অ্যাওয়ার্ডের জন্য মনোনিতদের মধ্যে আইন অনুষদ থেকে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি।

মনোনীত শিক্ষার্থীরা হলেন, কলা ও মানবিকী অনুষদভুক্ত চারুকলা বিভাগের রুবাইয়াত ইবনে নবী (সিজিপিএ–৩.৯৮), সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের ফারাহ নাসরিন (সিজিপিএ–৩.৯৮), জীববিজ্ঞান অনুষদভুক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুজ ভৌমিক পিয়াস (সিজিপিএ–৩.৯৮), বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) মো. আতা-ই-রাব্বি (সিজিপিএ–৩.৯৫) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের মোছা. নিলুফার ইয়াসমিন (সিজিপিএ–৩.৯৪)।

সংবাদ সম্মেলনে কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমরা ডিনস অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আট মাস ধরে সেটা নিয়ে কাজ করেছি। স্নাতকে সর্বোচ্চ ফলাফল বিবেচনায় আমরা বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের (২০১৫-১৬) পাঁচ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছি। অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সর্বনিম্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সিজিপিএ–৩.৭৫। এর ওপরে যাঁদের সিজিপিএ আছে, তাঁদের মধ্যে সর্বোচ্চ ফলধারীদের মনোনীত করেছি।’

তবে আইন অনুষদ থেকে কোনো শিক্ষার্থীকে মনোনীত না করার কারণ জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, ‘আমরা ডিনস অ্যাওয়ার্ডের জন্য যোগ্যতা হিসেবে সর্বনিম্ন সিজিপিএ–৩.৭৫ রেখেছি। আইন অনুষদের ওই সেশন থেকে কেউ এই সর্বনিম্ন ফল অর্জন করতে না পারায় কাউকে মনোনীত করতে পারিনি।’

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence