ঢাবির বিজ্ঞান ইউনিটে মানবিকে প্রথম সিসরাত

০৫ জুন ২০২৩, ০১:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
মানবিক থেকে বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছে সিসরাত জাহান

মানবিক থেকে বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছে সিসরাত জাহান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’র ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ জুন) বেলা ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এতে মানবিক থেকে বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছে সিসরাত জাহান।

সিসরাত কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার মোট নম্বর ১০৩.২৫। তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুল কেন্দ্রে পরীক্ষা দেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও এসএমএসে ফলাফল জানা যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অফিস হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন এক লাখ ২৭ হাজার ৭৫ জন শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ১১ হাজার ১০৯ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৪৩ শতাংশ। বাকি ৯০ দশমিক  ৫৭ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬