ঢাবির বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

০৫ জুন ২০২৩, ১০:০৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’র আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার (৫ জুন) প্রকাশ করা হবে। বেলা ১টায় ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। ওয়েবসাইট ও এসএমএসে ফলাফল জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) প্রকাশ করা হবে। এ ছাড়া প্রার্থী এসএমএস’র মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।

বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের হাতে ৫ জেলে অপহরণ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে হামলায় আহত সাবেক যুবদল নেতার মৃত্যু, গ্রেপ্তার ৩
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬