প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

২৩ মে ২০২৩, ০৩:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বশেমুরবিপ্রবি ড. এ. কিউ. এম. মাহবুব

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বশেমুরবিপ্রবি ড. এ. কিউ. এম. মাহবুব © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) পরিবার। 

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মো: ফায়েকুজ্জামান মিয়া সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বশেমুরবিপ্রবি পরিবারের মানববন্ধন

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যাকে বারবার হত্যার ষড়যন্ত্র হলেও আল্লাহ তায়ালা তাকে বাঁচিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং হুমকিদাতাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, প্রক্টর ড. মো: কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইংরেজি বিভাগের সভাপতি হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদালুল হক শরীফ, নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ তারেক, মেহেদি হাসান রাসা প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছিলেন, ‘আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করবো।’

বিএনপি নেতার এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচি থেকে আবু সাইদ চাঁদকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা হয়েছে। 

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence