ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

২৩ মে ২০২৩, ১১:৩১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ মে'র (রোববার) পরে এ ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক জরুরি নোটিশে এ তারিখ জানানো হয়েছে। 

এর আগে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়েছিলেন, ২০ মে’র মধ্যে চারুকলার রেজাল্ট প্রকাশের আশা ছিল। তবে এতে অন্যদের ওপর চাপ তৈরি হবে। এ জন্য ২৮ মে’র পরে ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে গত মাসের ২৯ তারিখে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ অনুষদে মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে কতজন শিক্ষার্থী চূড়ান্তভাবে অংশ নিয়েছেন; তা ফলাফল প্রকাশের পর জানা যাবে।

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬