রাবি ভর্তি পরীক্ষার শিফটভিত্তিক সময়সূচি প্রকাশ

১৮ মে ২০২৩, ০৫:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
রাবি ভর্তি পরীক্ষার শিফট ভিত্তিক সূচি প্রকাশ

রাবি ভর্তি পরীক্ষার শিফট ভিত্তিক সূচি প্রকাশ © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে শিফটভিত্তিক সময়সূচি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান),  ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা। এই শিফটে বিজ্ঞানের ১০০০১-২৮৫৭৪ পর্যন্ত রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩০০০১-৪৮৫৭৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৫০০০১-৬৮৫৭৪ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞানের ৭০০০১-৮৮৫৭৩ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩০ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১০০০১-২৮০১৭ রোল, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০০০১-৪৬০১৬ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ৫০০০১-৬৮০১৬ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৭০০০১-৮৮০১৬ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩১ মে শেষ দিন ১ম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞানের ৯০০০১-৯১৫৫৬ রোল,  দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ১০০০১-২৬৯০৪ রোল পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ৫০০০১-৬৩৭৭১ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২২-২৩ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০ আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬