জাবি ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

১৮ মে ২০২৩, ০৫:১৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসানের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য সোহাগী সানিয়া।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, বিশ্ববিদ্যালয় কোনো জুয়া খেলার আসর নয়, যে এখানে দৈব চয়নের ভিত্তিতে বাছাই করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করবে এটা আমরা আশা রাখি। আমরা লক্ষ্য করছি বার বার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে তা রাখছেন না। আমরা শিফট পদ্ধতি বাতিল চাই। শিফট পদ্ধতি বাতিল করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, আজকের মানববন্ধনে আমরা অভিন্ন প্রশ্ন পদ্ধতি ও শিফট পদ্ধতি বাতিলের দাবিতে দাঁড়িয়েছি। প্রশাসন চাইলেই একটি অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিতে পারে। নিজেদের মুনাফা বাড়ানোর জন্যই তারা এ শিফট বৈষম্য চালু রাখেন। আমরা আগেও তাদের বার বার বলেছি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করেনি। আমরা অবিলম্বে শিফট পদ্ধতি বাতিল করে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবি জানাই।

প্রসঙ্গ, জাবিতে শিফট পদ্ধতিতে মেধার অবমূল্যায়ন হয় আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬