ঢাবি ছাত্রলীগ সম্পাদকের মধ্যস্থতায় রিকশা ভাড়া নির্ধারণ

১৮ মে ২০২৩, ০২:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
ঢাবি ছাত্রলীগ সম্পাদকের মধ্যস্থতায় রিকশা ভাড়া নির্ধারণ

ঢাবি ছাত্রলীগ সম্পাদকের মধ্যস্থতায় রিকশা ভাড়া নির্ধারণ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের রিকশা ভাড়ার নির্ধারিত তালিকা শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানের কাছে জমা দিয়েছেন।  

বৃহস্পতিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানের কাছে শিক্ষার্থী এবং রিকশা চালকের সাথে আলোচনা করে এ তালিকা জমা দেন। অনুমোদনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সর্বোচ্চ ভাড়া ৫৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়। সেই সাথে চালকদের থাকবে নির্ধারিত ড্রেস। জানা গেছে, প্রাথমিকভাবে ১০০ জন রিকশা চালকের জন্য পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরও বাড়ানো হবে। যা কার্যকর হবে চলতি বছরের ২১ মে থেকে।

এর আগে ২০১৯ সালে ডাকসু কর্তৃক নির্ধারিত রিকশা ভাড়ার তালিকা করে দেওয়া হয়েছিল। ২০২০ সালের ১৫ মার্চ থেকে এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে বিষয়টি বাস্তবায়িত হয়নি।

আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগ সম্পাদকের মধ্যস্থতায় কমলো শরবতের দাম

এবিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা  ডাকসুতে থাকাকালীন রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারীর কারণে সেটি সফল করতে পারি নাই। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ভাড়া নির্ধারণে বিষয়টি বলে আসছিল।

কোভিড পরবর্তীসময়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার্থী এবং রিকশা চালকদের উপযোগী সবকিছু বিবেচনায় রেখে একটা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আজকে শিক্ষার্থী ও রিকশা চালকদের পক্ষ থেকে প্রক্টর স্যারের কাছে ভাড়া তালিকা তুলে দিলাম। তিনি বিষয়টিকে প্রশংসা করেছেন। সেই সাথে ভাড়ার তালিকাটি অনুমোদন দিয়েছেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা রিকশা চালকদের সাথে আলোচনা করে ভাড়ার তালিকা এপ্রুভ করেছি। সেখানে রিকশা চালকদের নির্ধারিত ড্রেস থাকবে। আমরা এই সিদ্ধান্ত এজন্যই নিয়েছি, যাতে কোনো শিক্ষার্থী রিকশা ভাড়া নিয়ে কোনো রকম ঝামেলায় না পড়ে। যা কার্যকর হবে চলতি বছরের ২১ মে থেকে।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬