শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন © সংগৃহীত
২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় এ বৃত্তি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন করতে হবে।
বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে। অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৪ দশমিক ৮০ থাকতে হবে।
সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪ দশমিক ৮০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪ দশমিক ৫০ থাকতে হবে।
তবে যেসব আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার বেশি, তাদের আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনকারীর কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল করা হবে। একইভাবে কোনো আবেদনকারী অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেয়ে থাকলে তার আবেদনও বাতিল বলে গণ্য হবে।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বৃত্তি-সংক্রান্ত জরুরি প্রয়োজনে ০২-৫৮৮১৬৫২০ (সরাসরি), ০২-২২২২৮৩৪৫৭ (হান্টিং), বর্ধিত ৭০২, ৭০৩, ৭০৭ ও ৭০৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
অনলাইনে আবেদন করার জন্য ভিজিট করুন এখানে।