চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেয়নি ২০ শতাংশ শিক্ষার্থী

১৮ মে ২০২৩, ১০:৪৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে অন্তত ২০ শতাংশ আবেদনকারী এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ইউনিটটির অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ রয়েছে।

দুদিনে মোট চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৬ ও ১৭ মে চার শিফটে ৭৯ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা সহসমন্বয়ক ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৪ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৫৯ হাজার ৬০৯ জন। সে হিসেবে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৯ দশমিক ৭৯ শতাংশ। ২০ দশমিক ২১ শতাংশ অংশ নেননি।

আজ বৃহস্পতিবার (১৮ মে) ও শুক্রবার (১৯ মে) তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬