শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

১৭ মে ২০২৩, ০২:০৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল  © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ মে) সকাল ১০টায় ছাত্রলীগের দলীয় ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে আনন্দ মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হোন তারা।

এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, মাননীয় প্রধনমন্ত্রীর ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আমরা আনন্দ মিছিল করেছি। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ও দেশের সার্বিক উন্নয়ন করবেন।

এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক ও মেজবাহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম সরকার ডন ও বিভিন্ন হল অনুষদের প্রায় ২ শতাধিক নেতাকর্মীরা।

১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তনের পর ওই দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর জনসভায় শেখ হাসিনা

৪২ বছর আগে আজকের এই দিনে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তার দেশে ফেরার এই দিনটিতে (১৯৮১ সালের ১৭ মে) লাখো মানুষ তাকে স্বাগত জানান। এর পর থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলো।

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬