রাবিতে ‘ডাটা অ্যানালাইসিস ওয়ার্কশপ’ অনুষ্ঠিত

১৩ মে ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM

© ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপি ‘ডাটা অ্যানালাইসিস ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। ‘ম্যাস্টারিং ডাটা অ্যানালাইসিস ফর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ’ শিরোনামে অনলাইন ওয়ার্কশপটি ১১ মে শুরু হয়ে ১৩ মে  বিকালে শেষ হয়।

ওয়ার্কশপটিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাটা অ্যানালিস্ট-ভি২ টেকনোলজিস লিমিটেডের সহ-ম্যাথম্যাটিকাল রিসার্চ মো. সোহানুর রহমান। 

সংগঠনটির মিডিয়া সম্পাদক মেহরিশ খান জানান, এই ওয়ার্কশপটি মূলত ডাটা নিয়ে যে সকল শিক্ষার্থী কাজ করতে ভালোবাসে এবং রিসার্চ নিয়ে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী  তাদের জন্য। এখানে অ্যাডভান্সড এক্সেল, পাওয়ার বিএল, এস কিউ এল, সার্ভে স্যাম্পলিং-এর মতো গুরুত্বপূর্ণ সেশন সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী রিসার্চের প্রতি আগ্রহী তারা সেশনগুলোর মাধ্যমে বেশি উপকৃত হয়েছেন।

সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির প্রধান জহুরুল ইসলাম মুন। 

সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬