রাবি ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প দলের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩ মে ২০২৩, ০১:৫৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
রাবি ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প দলের বাস্কেটবল প্রতিযোগিতা

রাবি ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প দলের বাস্কেটবল প্রতিযোগিতা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাস্কেটবল দলের সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (রাশিয়া) দলের বন্ধুত্বপূর্ণ বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ১২ জন প্রতিযোগী অংশ নেন। এতে বিদ্যুৎ প্রকল্পের দলকে ১৭ পয়েন্টে পরাজিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল।

আরও পড়ুন: বাস্কেটবলে ইবির হ্যাট্রিক জয়, রানার্স আপ জাবি ও তৃতীয় স্থানে ঢাবি

খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বন্ধুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এমন প্রতিযোগিতা আবারও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, শরীরচর্চা বিভাগের পরিচালক মো. আসাদুজ্জামান প্রমুখ।

সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬