রাবিতে ঢাবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৪%

১২ মে ২০২৩, ০২:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩৫০৪ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১২৭১২ জন শিক্ষার্থী এবং ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার শতকরা ৯৪.১৩ শতাংশ।

শুক্রবার (১২ মে) দুপুরে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাবিতে ১৩৫০৪ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা  থাকলেও অংশ নিয়েছে ১২৭১২ জন শিক্ষার্থী। এতে অনুপস্থিত ছিলেন ৭৯২ জন শিক্ষার্থী। অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৯৪.১৩ ভাগ। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আঞ্চলিক কেন্দ্র হিসেবে সকাল ১১টায় শুরু হয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এছাড়াও আগামীকাল (শনিবার) ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ৬ মে ঢাবির কলা, আইন ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টা পর্যন্ত। 

ট্যাগ: রাবি
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬