চবির শাটল ট্রেনে ১২ ছিনতাইকারী, একজন আটক

১২ মে ২০২৩, ১০:১৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
চবির শাটল ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা করেছে ১২ ছিনতাইকারী

চবির শাটল ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা করেছে ১২ ছিনতাইকারী © টিডিসি ফটো

চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস অভিমুখী শাটল ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে ১২ ছিনতাইকারী। বৃহস্পতিবার রাতে ষোলশহর স্টেশনে পৌঁছালে ১২ সদস্যের একটি ছিনতাইকারী চক্র শাটল ট্রেনে উঠে এ ছিনতাইয়ের চেষ্টা চালায়।

এ সময় শিক্ষার্থীরা কৌশলে একজনকে ধরে ফেলে। তাকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে নিয়ে আসে শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে রেলওয়ের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। ছিনতাইকারীদের একজনকে রেলওয়ে পুলিশের কাছ হস্তান্তর করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, যারা শাটল ট্রেনে বিভিন্ন সময় ছিনতাই, হয়রানির শিকার হয়েছে তারা  প্রক্টর অফিসে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬