ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াইয়ে ৬৯ জন

১২ মে ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১২ মে)। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এর আগে গত ৬ মে (শনিবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাবির এবারের ভর্তিযুদ্ধে নেমেছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে সব ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ডাউনলোড করা যাবে। শনিবার (১৩ মে) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, চারুকলা ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে। এবার ঢাবির ৫ হাজার ৯৬৫ আসনে ভর্তি পরীক্ষা হচ্ছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন এক হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

বিজ্ঞানে এক হাজার ৮৫১টি আসনের বিপলীতে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হবে প্রায় ৬৯ জনের। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা দুই হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের এক হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

ব্যবসায় শাখা ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে। আর চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি।

ইসরায়েলের তেল শোধনাগারে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা
  • ৩০ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ চোরাকারবারি আটক
  • ৩০ মার্চ ২০২৬
গোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, বার কাউন্সিলে …
  • ৩০ মার্চ ২০২৬
নিজ কক্ষে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
কারা হবেন এসএসসির কেন্দ্রসচিব, বোর্ডের জরুরি নির্দেশনা
  • ৩০ মার্চ ২০২৬
চবিতে পরীক্ষার রুটিনে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে বিজ্ঞ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence