রাবি নাট্যকলা বিভাগের অডিও ল্যাব উদ্বোধন

০৮ মে ২০২৩, ০৫:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
রাবির নাট্যকলা বিভাগের অডিও ল্যাব উদ্বোধন

রাবির নাট্যকলা বিভাগের অডিও ল্যাব উদ্বোধন © টিডিসি ফটো

প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের অডিও ল্যাব উদ্বোধন করা হয়েছে। এই অডিও ল্যাবে অডিও ধারণ, সাউন্ড মিক্সিং, ডাবিং ও শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া যাবে। সোমবার (৮ মে) সকাল ১০টায় নাট্যকলা বিভাগে আধুনিক এই ল্যাব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধন করে উপাচার্য বলেন, নাট্যকলার মতো একটি পারফরমিং আর্টসের বিষয়ে উৎকর্ষের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নাই। সেক্ষেত্রে এই অডিও ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করবে, কর্মক্ষেত্রে তারা তা প্রয়োগের মাধ্যমে নিজ উৎকর্ষ দেখাতে পারবে।

আরো পড়ুন: ডিগ্রি অর্জনের সঙ্গেই যেন শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ হয়: রাষ্ট্রপতি

এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক এস. এম. ফারুক হোসাইনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: রাবি
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬