জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হলে নতুন প্রভোস্ট

০৮ মে ২০২৩, ০২:৪৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হলে নতুন প্রভোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হলে নতুন প্রভোস্ট © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকারকে প্রীতিলতা হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের সই করা পৃথক দুটি অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে রহিমা কানিজ বলেন, নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাহিদ হকের নিয়োগের মেয়াদ তিন বছরের বেশি হওয়ায় তাকে পদ হতে অব্যাহতি দিয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন: ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর বেরোবি, ক্লাস শুরু মঙ্গলবার

অন্যদিকে, প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক আয়েশা সিদ্দিকার নিয়োগের মেয়াদ তিন বছরের বেশি হওয়ায় তাকে পদ হতে অব্যাহতি দিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকারকে নিয়োগ দেওয়া হলো।

তাদের যোগদানের তারিখ থেকে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া তারা দুই বছর বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে অফিস আদেশে জানানো হয়।

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬