চারুকলা দিয়ে আজ শুরু হচ্ছে ঢাবির ভর্তিযুদ্ধ

২৯ এপ্রিল ২০২৩, ০৮:১২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৯ এপ্রিল) শুরু হচ্ছে। চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তিযুদ্ধে নামছেন শিক্ষার্থীরা। অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা সমন্বয়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, চারুকলা অনুষদে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭ হাজার ৭৯টি। সেই হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৪ দশমিক ৪৫ জন।

চারুকলা ছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। এ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অঙ্কন পরীক্ষায় অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। সে অনুযায়ী ৪টি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬