বজ্রপাতে রাবির সাবেক ছাত্রের মৃত্যু

২৪ এপ্রিল ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM

© প্রতীকী ছবি

সাতক্ষীরা সদর উপজেলায় বজ্রপাতে মহশিন হোসেন সুমন (২৮) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার ঘরচাল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি ফখরুল আলম খান। 

নিহত মহশিন হোসেন সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ সম্পন্ন করেছেন। তিনি রাজশাহীতে থাকতেন। ঈদের সময় তিনি বাড়িতে যান।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী জানান, সুমন ঢাকায় থেকে পড়ালেখা করে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। সোমবার দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে সুমন নিজেদের উঠানে রোদে শুকাতে দেওয়া কাঠ ঘরে তুলছিল। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে সুমন ঘটনাস্থলে নিহত হন।

সুমনের বাবা মোখলেছুর রহমান ভুট্টো জানান, দুপুরের দিকে হালকা বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। তখন সুমন বাড়ির উঠান থেকে কাঠ তুলছিল। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, স্বপ্ন ছিল ছেলে বিসিএস ক্যাডার হবে। কিন্তু আজ তাকে পৃথিবী ছাড়ত হলো। আমার বুক খালি হয়ে গেল।

 

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬