দুই শিফটে নেওয়া হতে পারে জাবির ভর্তি পরীক্ষা: ভিসি

১৮ এপ্রিল ২০২৩, ০৪:০৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
অধ্যাপক ড. নূরুল আলম

অধ্যাপক ড. নূরুল আলম © ফাইল ফটো

একাডেমিক কাউন্সিলের সদস্যরা একমত হলে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আসন্ন ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আলাপকালে গণমাধ্যমকে এ কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে ভেবে দেখেছি। সাভারের আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি একই দিনে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে একটা ইউনিটের জন্য দুই শিফটে পরীক্ষা নেওয়া যাবে। সামনের একাডেমিক কাউন্সিলে বিষয়টি উত্থাপন করা হবে। কাউন্সিলের সদস্যদের মতামতের ভিত্তিতে এটি কার্যকর করা হবে।

প্রসঙ্গত, আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত জাবির ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হবে। ১৬ জুন থেকে থেকে ২৪ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬