রাবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেফতার

১৩ এপ্রিল ২০২৩, ০৫:২১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
রাবি ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।

রাবি ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে হারুনুর রশিদ নামের এক যুবককে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি জানান, বুধবার (১২ এপ্রিল) রাতে নগরীর অক্ট্রয় মোড় এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হারুনুর রশিদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। থানার উপ-পরিদর্শক মোস্তফা ও সাথের পুলিশ ফোর্স তাকে আটক করে। গ্রেফতার হওয়া মো. হারুনুর রশিদ নগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারীর শহীদ মিনার এলাকার আব্দুল সাত্তারের ছেলে। এ ব্যপারে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ইতোমধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

মতিহার থানার উপ-পরিদর্শক মোস্তফা বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাবির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে অপরাধ অনুসন্ধান নামের একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছেন। তবে এর স্বপক্ষে অভিযুক্ত হারুন কোন পরিচয়পত্র বা প্রমাণ দেখাতে পারেননি। 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬