চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

১২ এপ্রিল ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। ভর্তি আবেদনের শেষ সময় ছিল আজ রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।  নতুন নির্দেশনা অনুযায়ী, ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া আবেদনের শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

বুধবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ৪টি ইউনিট ও ২টি উপইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ রয়েছে। 

ইউনিটগুলোর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৫টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৬৪০টি, ‘ডি’ ইউনিটে ৯৫৮টি। উপইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এ ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। এবারও ক্যাম্পাসেই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চবিতে আগামী ১৬ মে ভর্তি পরীক্ষা শুরু হবে, শেষ হবে ২৫ মে। আগামী ১৬ ও ১৭ আগস্ট এ ইউনিট, ১৯ আগস্ট সি ইউনিট, ২০ ও ২১ আগস্ট বি ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬