১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

১১ এপ্রিল ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ দিনের অফিস ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, পবিত্র রমজান, শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর, মে দিবস ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পনের দিন অফিস ছুটি থাকবে। এছাড়াও, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৪ মে অফিস ছুটি থাকবে।

এর আগে গত ২৩ মার্চ রহিমা কানিজ স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে ২৭ মার্চ থেকে ৩৯ দিনের ক্লাস ছুটির ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। 

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬