ঢাবির জেনোসাইড সেন্টার থেকে অধ্যাপক ইমতিয়াজকে অব্যাহতি

১১ এপ্রিল ২০২৩, ০৩:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক পদ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে একজনকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের স্থানে আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে বঙ্গবন্ধুকে অবমাননা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, এক নেত্রীসহ আহত ৬

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি অনলাইন নিউজ পোর্টালে এ বিষয়ে একটি কলাম লেখেন। এতে তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজ আহমেদের লেখা ২০০৯ সালে প্রকাশিত বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন।

তবে অধ্যাপক ইমতিয়াজ ১৪ বছর আগে লেখা তার ওই বই নিয়ে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এ ধরনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘আমার বইটি ভুলভাবে পড়া হয়েছে।’

বিষয়টি নিয়ে ছাত্রলীগসহ বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬